Thursday, August 13, 2026
বাড়ি খেলা পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম লোজান ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম লোজান ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম লোজান ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন

লাহোর, ১৩ আগস্ট (হি.স.): পাকিস্তানের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম এ মাসে লোজানে অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগ প্রতিযোগিতাটি বর্জন করবেন। তিনি এ বছর জাপানে অনুষ্ঠিতব্য আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ও এশিয়ান গেমসের প্রস্তুতির ওপর মনোযোগ দেবেন।

আরশাদের দীর্ঘদিনের কোচ সালমান বাট বলেছেন, এই জ্যাভলিন থ্রোয়ার বর্তমানে লাহোরে প্রশিক্ষণ নিচ্ছেন, তবে শীঘ্রই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন, যেখানে তিনি তার কোচ টারসিয়াস লিবেনবার্গ এবং স্থানীয় প্রশিক্ষকদের অধীনে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ নেবেন।

বুধবার বাট বলেছেন,এই মাসে ডায়মন্ড লীগ প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরসাদ। কারণ তিনি এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হতে চান।

সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ফাইনালে আরশাদ শীর্ষ আটে জায়গা করে নিতে পারেননি, যেখানে শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে ৮৯.৭৫ মিটার থ্রো করে শেষ পর্যন্ত শীর্ষস্থান অধিকার করেন এবং ভারতের নীরজ চোপড়া ও যশ বীর সিং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha