Thursday, August 13, 2026
বাড়ি খেলা ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি

ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি

ভিলাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি

অস্ট্রিয়া, ১৩ আগস্ট (হি.স.): অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার মাঠে গড়ায় আগের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ। যেখানে ২-১ গোলে জিতল এনরিকের দল পিএসজি। তাদের জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে।

দর্শনীয় এক গোলে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। সেই ধাক্কা সামলে, পাল্টা আক্রমণে ভীতি ছড়াল অ্যাস্টন ভিলা। অভিষিক্ত টিএনএজার ব্রায়ানের নৈপুণ্যে ম্যাচে সমতাও টানল তারা। তবে, দ্বিতীয়ার্ধে জয়ের গোলটি করেন দুয়ে। আর এই গোলেই উয়েফা সুপার কাপ ধরে রাখল লুইস এনরিকের দল।

গত মরসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল পিএসজি। ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে, টানা তিনটি লিগ আঁ ও টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি জিতলেন এনরিকে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha