Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে শহরে সভা এবং ডেপুটেশন

নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে শহরে সভা এবং ডেপুটেশন

নারী সংক্রান্ত অপরাধের প্রতিবাদে শহরে সভা এবং ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : বৃহস্পতিবার .আই.ডি.এস., .আই.ডি.ওয়াই. এবং .আই.এম.এস.এস যৌথভাবে রাজধানীর বটতলায় এক বিক্ষোভ সভা সংগঠিত করে। পরে সভা থেকে তিন সংগঠনের প্রতিনিধিদল পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট গিয়ে একটি দাবি সনদ তুলে দেয়। মূলত প্রধান দাবি, এমবিবি কলেজ সূর্যমণিনগরের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অতি দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সহ সর্বত্র মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। উপস্থিত এআইডিএসও - রাজ্য সম্পাদক রাজু আচার্যী জানান, রাজ্যব্যাপী ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি, খুন, অপহরণ বেড়েই চলছে। তাতে জনমনেও মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি এমবিবি কলেজ থেকে এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের পর দুষ্কৃতিরা নির্জন জায়গায় ফেলে রেখে যায় এবং পরবর্তী সময়ে পরিবারের নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সূর্যমণিনগরেও এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যে এখন শিক্ষা প্রতিষ্ঠান অফিস-কাছারীতে মহিলারা নিরাপদ নয়। এইসব ঘটনা সকলস্তরের নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তার সাথে যুক্ত হয়েছে রাজ্যে নেশা সামগ্রীর ব্যাপক প্রসার। এইরূপ পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অপরাধীরা সঠিক সময়ে ধরা পড়ছে না এবং ধরা পড়লেও সঠিক তদন্তের অভাবে পাড় পেয়ে যাচ্ছে বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের উপর জনসাধারণ আস্থা হারিয়ে ফেলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha