স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩
নভেম্বর : আসন্ন পুর
নির্বাচনকে সামনে
রেখে শুক্রবার
১৩ নং
প্রতাপগড় বিধানসভা
কেন্দ্রে সাংগঠনিক
বৈঠক অনুষ্ঠিত
হয়। বৈঠকে
প্রধান বক্তা
হিসেবে উপস্থিত
ছিলেন সর্বভারতীয়
বিজেপির সংগঠন
মন্ত্রী তথা
সাংসদ বিপ্লব
কুমার দেব।
সঙ্গে উপস্থিত
ছিলেন এলাকার
প্রাক্তন বিধায়ক
এবং মন্ডল
সভানেত্রী সহ
অন্যান্যরা। সর্বভারতীয়
বিজেপির সংগঠন
মন্ত্রী বিপ্লব
কুমার দেবের
পৌরহিত্যে এদিনের
আলোচনা সভায়
আসন্ন নির্বাচনের
রণ কৌশল
তৈরি করা
হয়। স্থানীয়
বিধানসভা কেন্দ্রের
প্রত্যেকটি আসনে
যাতে ভারতীয়
জনতা পার্টির
দখলে থাকে
তার জন্য
রূপরেখা তৈরি
করেন।
সভায় বক্তব্য
রেখে বলেন,
সবচেয়ে বেশি
মানুষের সঙ্গে
সম্পর্ক করেছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি
সমাজের অন্তিম
ব্যক্তি পর্যন্ত
সরকারি সুযোগ
সুবিধা পৌঁছে
দেওয়ার চেষ্টা
করছেন। তিনি
আরো বলেন,
বিপ্লব কুমার
দেব ছোট
ছোট বিষয়ের
উপর নজর
রাখেন, আর যে ছোট
ছোট বিষয়ের
উপর নজর
রাখতে পারেন
সেই নরেন্দ্র
মোদি হতে
পারেন। কার্যকর্তাদের
সেই দিশায়
কাজ করার
জন্য আহ্বান
জানান সাংসদ
বিপ্লব কুমার
দেব। তিনি
বলেন বর্তমান
সরকারের মূল
উদ্দেশ্যই হলো
উন্নয়ন। উন্নয়নকে
সামনে রেখে
কাজ করে
চলেছে সরকার।
আসলে নির্বাচনে
এই উন্নয়নকে
হাতিয়ার করে
ভারতীয় জনতা
পার্টি মানুষের
কাছে ভোট
প্রচারে যাচ্ছে।
এদিন আয়োজিত
সাংগঠনিক বৈঠকে
এলাকার বিজেপি
কার্যকর্তাদের উপস্থিতি
ছিল বেশ
লক্ষণীয়। নির্বাচনকে
সামনে রেখে
তাদের ময়দানে
ঝাপাতে নির্দেশ
দিয়েছেন সাংসদ
বিপ্লব কুমার
দেব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান