Saturday, November 21, 2026
বাড়ি খেলা নিউ জিল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিন:রাহুল ও গিলের সৌজন্যে ভারত চালকের আসনে

নিউ জিল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিন:রাহুল ও গিলের সৌজন্যে ভারত চালকের আসনে

নিউ জিল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিন:রাহুল ও গিলের সৌজন্যে ভারত চালকের আসনে


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): শনিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভের পিচে তেমন কোনো সাহায্য না করায়, ভারত ৮৬ ওভারে ৩২৭ রান তুলে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান সংগ্রহ করেছে। এর ফলে ভারত ১১৮ রানের লিড পেয়েছে। কেএল রাহুল ও শুভমান গিল আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে দেবদূত পাডিক্কাল দলকে ধরে রাখেন এবং ঋষভ পান্ত শেষদিকে ঝড় তোলেন।

প্রথম ভারতীয় ওপেনার রাহুল এবং সার্বিকভাবে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সেনাভুক্ত প্রতিটি দেশে টেস্ট শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন। তাঁর ১৩৬ রানের (২৯০ বল, ৯টি চার, ২টি ছক্কা) ইনিংসটি ছিল ধৈর্য ও নিখুঁত খেলার এক অনবদ্য নিদর্শন। পাডিকাল, যিনি তাঁর ভারত ‘এ’ দলের ফর্ম টেস্টেও ধরে রেখেছিলেন, তিনি আত্মবিশ্বাসের সাথে রান সংগ্রহ করেছেন। তাঁর ৮০ রানের,১৭৫ বলে, ১০টি চার রানের ইনিংসটি দৃঢ়তার পরিচয় ছিল, যা প্রথম সেশনে ভারতকে একটি ভিত্তি গড়তে সাহায্য করে।

অন্যদিকে, গিল ডিআরএস-এ একটি এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যাওয়ার আগে ও পরে, স্বচ্ছন্দভাবে খেলেছেন। তাঁর টাইমিং ও প্লেসমেন্ট ছিল চোখে পড়ার মতো। কিন্তু দুর্ভাগ্য তিনি দু'রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। শেষ এক ঘণ্টা ছিল পান্তের। রাহুলের আউট হওয়ার পর ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে ভারতকে ভালো জায়গায় রেখে দিন শেষ করেছেন।

ভারতের সামনে এখন রয়েছে জয়ের হাতছানি রয়েছে। চতুর্থ দিনে ভারত যদি তিনশ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডকে চতুর্থ ইনিংসের ব্যাট করতে পাঠায়, তাহলে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচ বাঁচানো অনেকটাই কঠিন হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha