Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় ধারা ৩৭০ ও ৩৫ এ বাতিলের পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জনগণের জীবনে পরিবর্তন এসেছে : প্রধানমন্ত্রী

ধারা ৩৭০ ও ৩৫ এ বাতিলের পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জনগণের জীবনে পরিবর্তন এসেছে : প্রধানমন্ত্রী

ধারা ৩৭০ ও ৩৫ এ বাতিলের পর জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জনগণের জীবনে পরিবর্তন এসেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দেখতে দেখতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ অপসারণের ৭ বছর হয়ে গিয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বিলোপ করা হয়। এই ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর।৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ বাতিলের সপ্তম বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সেই সময় থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতো ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। মহিলা অথবা প্রান্তিক জনগোষ্ঠী—যাঁরা দশকের পর দশক ধরে নিজেদের মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন—তাঁরা এখন ভারতের সংবিধানের পূর্ণ বাস্তবায়নের সুবাদে ক্ষমতায়িত হয়েছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, এবারের ৫ আগস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ, যেহেতু এই বছরেই দেশ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী পালন করছে। জাতীয় ঐক্যের প্রতি তাঁর আজীবন নিষ্ঠা এখনও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। কয়েক দশক আগে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, ২০১৯ সালের ৫ আগস্ট তা ঐতিহাসিক রূপ লাভ করে। জম্মু-কাশ্মীর ও লাদাখের অগ্রগতির প্রতি আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সেই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই, প্রতিটি নাগরিক যেন বড় স্বপ্ন দেখার, সাফল্য অর্জনের এবং ‘বিকশিত ভারত’ গঠনে অবদান রাখার সুযোগ পান।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha