স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : ধুমপানে
বাধা দেওয়ায় বিজেপি
খোয়াই জেলা সভাপতির
তান্ডব!
দোকানে
ভাঙচুর
চালানোর
অভিযোগ।
ঘটনা শনিবার দুপুরে
খোয়াই
রাধানগর
স্ট্যান্ড
সংলগ্ন
এলাকায়।
চায়ের
আড্ডায়
তিনি চা খেতে যান বিজেপি
খোয়াই
জেলার সভাপতি সমীর দাসের নেতৃত্বে
জেলার সহ-সভাপতি
সঞ্জীব
দেববর্মা,
জেলা কমিটির কোষাধ্যক্ষ
তথা খোয়াই পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের
বিজেপি
মনোনীত
প্রার্থী
সাগর দেব। সেখানে
নেতারা
সিগারেট
জ্বালান।
কিন্তু
ওই স্থানটি ছিল নো স্মোকিং
জোন।
একজন মহিলা কর্মী নেতাদের একটু সরে গিয়ে ধুমপান করতে বললে সাগর দেব একটু সরে গেলেও সমীর দাস জেলার সভাপতি
হওয়ায়
অপমান বোধ করেন। তারপর ওই মহিলা কর্মীকে
বলেন ''তুমি জানো আমি কে? তা নিয়েই
শুরু হয় বাক বিতণ্ডা। তারপর সিসি ক্যামেরার
ফুটেজে
দেখা গেছে জেলা সভাপতি, তার গাড়ির চালক এবং সানু নামে আরেক যুবক মিলে দোকানে ভাঙচুর
করেন। মহিলা কর্মী বারবার তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেও তান্ডব বন্ধ হয়নি। তারপর নেতারা দোকান ত্যাগ করে অন্যত্র চলে যান। যদিও কিছু সময় পরেই সাগর দেব ছুটে আসেন সিসিটিভি
ক্যামেরার
বক্স নিতে। দোকান থেকে জানানো
হয় এই ক্যামেরাটি
মোবাইলের
সঙ্গে যুক্ত। তারপর সাগর সাগর দেব চলে যান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান