Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য দশ লক্ষাধিক টাকার নিষিদ্ধ এস কফ সহ গ্রেপ্তার দুই

দশ লক্ষাধিক টাকার নিষিদ্ধ এস কফ সহ গ্রেপ্তার দুই

দশ লক্ষাধিক টাকার নিষিদ্ধ এস কফ সহ গ্রেপ্তার দুই

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :  প্রায় দশ লক্ষাধিক টাকার নিষিদ্ধ এস কফ সহ গ্রেপ্তার দুইজন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন নব গ্রাম চৌমুহনি এলাকার শুভঙ্কর ও দীপঙ্কর সাহার বাড়িতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী গুলি আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানায়, অভিযানে ৮৭৫ বোতল নিষিদ্ধ অবৈধ কফ সিরাপ উদ্ধার করে এবং দুই জনকে আটক করা হয়।

 উদ্ধার হওয়া নেশা সামগ্রীর কালো বাজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ। পাশাপাশি আরো জানায় এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানা। এদিকে এলাকাবাসী সূত্রে খবর, দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত। পুলিশ প্রশাসনের কাছে সমস্ত খবর থাকলে কোন এক অজ্ঞাত কারণে পুলিশ তাদের জালে তুলে নি। অবশেষে চাপে পড়ে পুলিশ তাদের জালে তুলতে বাধ্য হয়েছে। তাদের সঙ্গে আরও অনেকে জড়িত আছে, পুলিশ সঠিকভাবে জিজ্ঞাসাবাদ চালালে বাকিদের জালে তুলতে পারবে বলে মনে করছে এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha