Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য দিন দুপুরে প্রকাশ্যে তীর জোয়ার আসর চন্দ্রপুরে

দিন দুপুরে প্রকাশ্যে তীর জোয়ার আসর চন্দ্রপুরে

দিন দুপুরে প্রকাশ্যে তীর জোয়ার আসর চন্দ্রপুরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : দিন দুপুরে প্রকাশ্যে তীর জোয়ার আসরে দূষিত রাজধানীর চন্দ্রপুর এলাকা। দীর্ঘদিন ধরে পূর্ব থানার অন্তর্গত চন্দ্রপুর বিভিন্ন অলিগলিতে চলছে জোয়ার আসর। এ বিষয়ে পুলিশের কাছে খবর থাকলেও পুলিশ অদৃশ্য কোন এক কারণে জুয়াড়িদের জালে তুলতে চাইছে না। লক্ষ লক্ষ টাকা উড়ছে এই চন্দ্রপুর এলাকায়।

এলাকাবাসী বহুবার বাধা দিতে গেলে ষ্পষ্ট জানিয়ে দেয় তাদের নেটওয়ার্ক একেবারে থানা পর্যন্ত। সোমবার সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে এলাকায় গেলে জুয়াড়িরা সংবাদ মাধ্যমের কেমেরা দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। শুধু মাত্র জুয়ার ক্ষেত্রে নয়, এলাকায় নেশার রমরমা বাণিজ্য গড়ে তুলেছে তারা। স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ পর্যন্ত এ বিষয় নিয়ে কোন রকম শব্দ করছে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha