Friday, November 20, 2026
বাড়ি রাজ্য তিলথৈ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি দোকান; ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকারও বেশি বলে দাবী

তিলথৈ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি দোকান; ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকারও বেশি বলে দাবী

তিলথৈ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিনটি দোকান; ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকারও বেশি বলে দাবী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকানএকটি ছিল রঙ্গের দোকান এবং হার্ডওয়ারের দোকান সহ আরেকটি দোকান পুড়ে যায় । এই বিধ্বংসী আগুনে দোকানগুলির ভেতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই ভোরবেলা বাজারের একটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।সাথে সাথে পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত আগুন নেভান কিন্তু ততক্ষণে আগুনের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে  গিয়েছিল অনেকখানি।  আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকানগুলোর ভেতরে থাকা মূল্যবান মালামাল বের করার কোনো সুযোগই পাননি ব্যবসায়ীরা।

​প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায়  তিলথৈ বাজার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​এদিকে, সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার ছায়া নেমে এসেছে। কীভাবে এই বিপুল ক্ষতি সামাল দেবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তাঁরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha