Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার সরকারি কর্মচারীর দেহ

ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার সরকারি কর্মচারীর দেহ

ডুম্বুর জলাশয় থেকে উদ্ধার সরকারি কর্মচারীর দেহ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; দুই দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে ডম্বুর জলাশয় থেকে উদ্ধার হলো গন্ডাছড়া মহকুমা হাসপাতালের জি.ডি. কর্মী জীবন চৌধুরীর নিথর দেহ। রবিবার সকালে জলাশয়ে তার দেহ ভেসে উঠতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

 জীবন চৌধুরী ষাটকার্ড গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে নাইড়াহা চৌধুরী পাড়ায় থাকার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরিবারের খবর পেয়ে পুলিশ, দমকল কর্মী স্থানীয়রা রাত থেকেই শুরু করেন তল্লাশি। উদ্ধার হয় তার জুতা, মোবাইল ফোন স্কুটি। শেষ পর্যন্ত রবিবার জলাশয়ে মিলল তার দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও স্পষ্ট নয় কিছুই। জলে ডুবে মৃত্যু, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণউঠছে নানা প্রশ্ন

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha