স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :সোমবার ত্রিপুরা জল বোর্ড সাব
ডিভিশন-১ এর সহকারী
বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান
করল সারা ভারত গণতান্ত্রিক
নারি সমিতি। এইদিন সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে এক
প্রতিনিধি দল ত্রিপুরা জল
বোর্ড সাব ডিভিশন-১
এর অফিসে গিয়ে এই ডেপুটেশন
প্রদান করে।
পরবর্তী সময় প্রতিনিধি দলের
এক সদস্যা জানান জলের অপর নাম
জীবন। বর্তমানে জল নিয়ে বিভিন্ন
এলাকায় সমস্যা দেখা দিয়েছে। অনেক
জায়গায় পাইপ লাইন ভেঙ্গে
রয়েছে। অনেক জায়গায় অটল
জলধারার পাইপ লাইনে এখনো
জল যাচ্ছে না। ধলেশ্বর সহ
গোটা আগরতলা শহরে একই অবস্থা।
তাই এইদিন ত্রিপুরা জল বোর্ড সাব
ডিভিশন-১ এর সহকারী
বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান
করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান