স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : ভোট আসলে
প্রতিশ্রুতির ডালা
সাজিয়ে আসে
নেতারা। ভোটের
জয়ী হওয়ার
পর তাদের
আর পাত্তা
থাকে না।
গোমতী নদীর
উপর অবস্থিত
ঝুলন্ত সেতুটির
মরণ ফাঁদ
নিয়ে এমনটাই
অভিযোগ উত্তর
একছড়ি এলাকার
লোকজনের। উত্তর
একছরি গুদারাঘাট
এলাকার গোমতী
নদীর উপর
অবস্থিত ঝুলন্ত
সেতুটি মরন
ফাঁদে পরিণত
হয়ে আছে।
ব্রিজের উপরের
লোহার সিট
গুলিতে জং
ধরে বড়
গর্ত হয়ে
রয়েছে। জীবন
ঝুঁকি নিয়ে
ওই ব্রিজের
উপর দিয়ে
চলাচল করতে
বাধ্য হচ্ছে
উত্তর একছড়ি
এলাকার লোকজন।
উত্তর একছড়ি
ও লেবাছড়া
এলাকার লোকজনেদের
নতুনবাজার আসার
পথে গোমতী
নদী পার
করতে এই
ব্রিজটিই একমাত্র
সম্বল। ব্রিজের
উপর বড়
বড় গর্ত
হয়ে থাকায়
প্রায়ই ঘটছে
ছোট বড়
দুর্ঘটনা। রাতের
আঁধারে এই
সেতু দিয়ে
চলাচল করা
অত্যন্ত বিপদজনক
হয়ে ওঠে।
শিক্ষা, স্বাস্থ্য সহ
ব্যবসা-বাণিজ্যের
জন্য উত্তর
একছড়ি লেবাছড়া
সহ বিস্তীর্ণ
এলাকার মানুষ
নূতন বাজারের
উপর নির্ভরশীল।
কিন্তু একমাত্র
সেতুটির বেহাল
অবস্থার জন্য
অত্র এলাকার
মানুষ জীবনের
ঝুঁকি নিয়ে
প্রতিনিয়ত নূতন
বাজারে আসা-যাওয়া করতে
বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর সূত্রে
জানা যায়
২০২৪ সালে
করবুক ব্লক
থেকে প্রায়
দেড় লক্ষ
টাকা খরচ
করে সেতুটির
একবার সংস্কার
করা হয়েছিল।
কিন্তু সংস্কার
কাজ ততটা
ভালো না
হওয়ায় বছর
না পেরুতেই
সেতুটির অবস্থা
খুবই খারাপ
হয়ে যায়।
বর্তমানের সেতুটি
প্রায় চলাচলের
অযোগ্য হয়ে
উঠলেও সংস্কারের
ব্যাপারে করবুক
ব্লক কোন
কার্যকরী পদক্ষেপ
গ্রহণ করছে
না বলে
অভিযোগ। এলাকাবাসীর
আরো অভিযোগ
প্রায় প্রতিটি
নির্বাচনের আগেই
রাজনৈতিক দলের
নেতৃত্বরা ভোট
চাইতে এসে
প্রতিশ্রুতি দিয়ে
যায় সেতু
সহ রাস্তার
সংস্কার করা
হবে। কিন্তু
নির্বাচন শেষ
হতেই নেতাদের
দিয়ে যাওয়া
প্রতিশ্রুতির কথা
ভুলে যায়।
বর্তমানে সেতুটির
বেহাল অবস্থার
কারণে সৃষ্ট
হওয়া দুর্ভোগের
হাত থেকে
এলাকাবাসীকে মুক্তি
দিতে ব্লক
প্রশাসনের কার্যকরী
পদক্ষেপ দাবি
করছে এলাকাবাসী।
তবে গত
কয়েকদিনে এই
সেতুর কারণে
আহত হয়েছে
বেশ কয়েকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান