Friday, November 20, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালে রোগীদের নিয়ে হয়রানির শিকার দমকল কর্মীরা

জিবি হাসপাতালে রোগীদের নিয়ে হয়রানির শিকার দমকল কর্মীরা

জিবি হাসপাতালে রোগীদের নিয়ে হয়রানির শিকার দমকল কর্মীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর"- সমাজে এমন কিছু পেশা রয়েছে যেগুলি এই উক্তির সঙ্গে মিলে যায়। যেমন চিকিৎসক, দমকল কর্মী। কিন্তু তাদের মধ্যে কেউ যখন কর্তব্যের গাফিলতি খুঁজে তখন অভিযোগ উঠে আসে। শুক্রবার কামাল ঘাট থেকে মোহনপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা একজন ভবঘুরকে জিবি হাসপাতালে নিয়ে আসে। ভবঘুরের হাতে গুরুতর আঘাত লেগেছে। জিবি হাসপাতালে আনার পর যথারীতি তারা ট্রমা সেন্টারে নিয়ে যায়।

কিন্তু ট্রমা সেন্টারের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রোগীকে না দেখেই আউটডোরের রেফার করে দেন। যথারীতি দমকল কর্মীরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে রোগীকে আউটডোরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা রোগীর হাত দেখে পুনরায় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য বলে। এভাবে দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট জিবি হাসপাতালে রোগী নিয়ে ছোটাছুটি করতে হল দমকল কর্মীদের। শেষ পর্যন্ত তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জিবি হাসপাতালে আসার পর এই ধরনের হয়রানির শিকার হয়।

 হাসপাতালে এসে যদি দীর্ঘ সময় এভাবে ব্যয় হয় তাহলে মোহনপুরে কোন ধরনের বড় দুর্ঘটনা ঘটলে তারা ঘটনাস্থলে সঠিক সময় মত পৌঁছাতে পারবে না। এ ধরনের হয়রানি বন্ধ করার দরকার। চিকিৎসকদের দায়িত্ববান হওয়া প্রয়োজন। চিকিৎসকরা যেমন মানুষের জন্য রাত দিন ২৪ ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছেন, তেমনি দমকল কর্মীরাও ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে চলেছেন। চরম গাফিলতি এড়িয়ে দায়িত্ববান হওয়া প্রয়োজন জিবি হাসপাতালে কতিপয় চিকিৎসকের। না হলে রোগীদের যেমন দুর্ভোগ পোহাতে হয় তেমনি দমকল কর্মীদেরও দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি হাসপাতালের উর্ধতন কর্তৃপক্ষের বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha