Sunday, September 20, 2026
বাড়ি বিশ্ব সংবাদ চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের সেনাপ্রধানের

চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের সেনাপ্রধানের

চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের সেনাপ্রধানের

কাঠমান্ডু, ১৮ সেপ্টেম্বর (হি.স.): চিন সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল| তিনি চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেপালের সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য দফতরের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।

জানা গেছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল শুক্রবার চিনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিও পরিদর্শন করেন। এছাড়া, তিনি বেজিংয়ে আয়োজিত ১৩-তম বেজিং শিয়াংশান ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha