স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : উৎসব আবহে
বন্ধ নেই
স্মার্ট সিটিতে
চোরের উপদ্রুব।
শহরের বিভিন্ন
এলাকায় ঘটে
চলেছে একাধিক
চুরির ঘটনা।
একদিকে নেশার
উপদ্রব, অপরদিকে চোরের
উপদ্রবে নাজেহাল
শহরবাসী। প্রতিদিন
অলিগলিতে ঘটে
চলেছে চুরির
ঘটনা। অধিকাংশ
চোরের বয়স
১৫ থেকে
২৫ বছরের
মধ্যে। যারা
নেশার সঙ্গে
জড়িয়ে পড়ে
এই ধরনের
চুরির ঘটনায়
সরাসরি যুক্ত
হয়ে পড়ছে।
হানা দিচ্ছে
শহরে বিভিন্ন
অলি গলি
সহ অফিস
কাচারিতে। পুলিশ
মামলা নিল
সঠিকভাবে ধারা
রুজু করছে
না।
যার কারণে
জেল থেকে
বের হয়ে
পুনরায় চুরির
ঘটনা ঘটছে
শহরে। মঙ্গলবার
এনসিসি থানার
পুলিশ ল্যান্ড
রিকুইজিশন অফিস
থেকে একটি
মামলা হাতে
নিয়ে রাতের
বেলা কুঞ্জবন
আবাসন থেকে
নয়জন চোরকে
জালে তুলেছে।
তাদের কাছ
থেকে আটক
করা হয়েছে
চুরি যাওয়া
কিছু সরঞ্জাম।
এর মধ্যে
রয়েছে কম্পিউটার
এবং এসির
সরঞ্জাম। ধৃত
চোরদের বাড়ি
এনসিসি থানা
এলাকা, অমরপুর, সিধাই মোহনপুর
সহ অন্যান্য
এলাকায়। তাদের
মধ্যে কয়েকজনের
বিরুদ্ধে আগেরও
চুরির মামলা
রয়েছে। তারা
দ্বিতীয়বার চুরির
ঘটনায় ধরা
পড়েছে।
এনসিসি থানার
ওসি এই
বিষয়ে বিস্তারিত
জানিয়েছেন। এদিকে
এনসিসি থানা
এলাকার মানুষ
রীতিমতো চোরের
যন্ত্রণায় অতিষ্ঠ।
পুলিশ প্রশাসনের
ভূমিকা নিয়ে
প্রশ্ন তোলেন
বারবার। রাতের
বেলা পুলিশের
টহলদারি না
থাকার কারণে
ভোলাগিরি, গোয়ালা বস্তি,
শালবাগান সহ
একাধিক এলাকায়
নেশা কারবারি
এবং চোরের
উপদ্রুব বাড়ছে
বলে স্থানীয়দের
অভিযোগ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান