Tuesday, November 17, 2026
বাড়ি জাতীয় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ! রাঁচিতে রাজভবনের সামনে বিজেপির বিক্ষোভ

কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ! রাঁচিতে রাজভবনের সামনে বিজেপির বিক্ষোভ

কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ! রাঁচিতে রাজভবনের সামনে বিজেপির বিক্ষোভ

রাঁচি, ১৭ নভেম্বর (হি.স.): এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে কংগ্রেস বিধায়ক ভূষণ বাড়ার অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাজভবনের বাইরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির তপশিলি উপজাতি মোর্চা এবং মহিলা মোর্চা। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে এদিন বিজেপি কর্মী-সমর্থকরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং পরবর্তীকালে রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেন।


বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী গীতা কোড়া এই ঘটনায় রাজ্যের হেমন্ত সোরেন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দেখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুতর একটি বিষয়। এক নাবালিকা আদিবাসী মেয়ের বিরুদ্ধে একজন বিধায়কের জঘন্য কৃতকর্মের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবং এই বিষয়টি সামনে আসার পর থেকেই যেভাবে গোটা সরকার এবং সমগ্র প্রশাসন ‍ব্যবস্থা এই মামলাটিকে ধামাচাপা দেওয়ার কাজে লিপ্ত রয়েছে, তা হেমন্ত সোরেনের বিরুদ্ধে একটি অত্যন্ত বড় এবং গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।"


বিজেপি নেত্রীদের দাবি, অভিযুক্ত বিধায়ককে আড়াল করার চেষ্টা চলছে এবং অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজভবনের সামনে এই বিক্ষোভ ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha