Thursday, October 1, 2026
বাড়ি খেলা এশিয়ান গেমসের ১৩তম দিনে ৬৬টি পদক নিয়ে অষ্টম স্থানে আছে ভারত

এশিয়ান গেমসের ১৩তম দিনে ৬৬টি পদক নিয়ে অষ্টম স্থানে আছে ভারত

এশিয়ান গেমসের ১৩তম দিনে ৬৬টি পদক নিয়ে অষ্টম স্থানে আছে ভারত

কলকাতা, ১ অক্টোবর (হি.স.) : ১ অক্টোবর ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল মোট ৬টি পদক জিতেছে।

**রৌপ্য পদক: ৩টি


**ব্রোঞ্জ পদক: ৩টি


এই দিনে কুস্তি এবং সেলিংয়ে ভারত রৌপ্য পদক জেতে এবং স্কোয়াশ ও আর্চারিতে ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া পুরুষদের হকি ও ক্রিকেট দল ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে।

**কুস্তি:


রূপো -নীতেশ (পুরুষদের গ্রিকো-রোমান ৯৭ কেজি)

**সেইলিং:


রূপো- মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল (পুরুষদের স্কিফ)

**আর্চারি:


ব্রোঞ্জ-গণেশ মণি রত্নম থিরুমুরু (পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড)

**স্কোয়াশ:


ব্রোঞ্জ-ভারতীয় মহিলা দল।

**স্কোয়াশ- ব্রোঞ্জ (ভারতীয় পুরুষ দল)।


আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ১ অক্টোবর পর্যন্ত পদক তালিকায় শীর্ষ দেশ ও ভারতের অবস্থান নিচে দেওয়া হলো:

• চিন (১ম স্থান): ১৫৪টি সোনা, ৭১টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জসহ মোট ২৮৮টি পদক নিয়ে চিন পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।


• জাপান: ৫৯টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।


• দক্ষিণ কোরিয়া : ৩০টি সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।


• ভারত (৮ম স্থান): ১০টি সোনা, ২৩টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জসহ মোট ৬৬টি পদক নিয়ে ভারত পদক তালিকার ৮ম স্থানে অবস্থান করছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha