Monday, August 3, 2026
বাড়ি রাজ্য এল.পি.জি রান্নার গ্যাসের ওজন কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ

এল.পি.জি রান্নার গ্যাসের ওজন কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ

এল.পি.জি রান্নার গ্যাসের ওজন কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগরের শহীদ স্মৃতি বিদ্যামন্দির সংলগ্ন মাঠে এল.পি.জি রান্নার গ্যাস সরবরাহকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। এজেন্সির বিরুদ্ধে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস কম দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। অভিযোগ, অন্যান্য দিনের মতো এদিনও এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সময় কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা উপস্থিত কর্মীদের সামনেইে সিলিন্ডারের ওজন পরিমাপ করার দাবি জানান।

 পরে ওজন করে দেখা যায়, একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় সর্বনিম্ন কেজি থেকে সর্বোচ্চ কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে বলে অভিযোগ। গ্রাহকদের দাবি, পরীক্ষা করা প্রায় ১০ টি সিলিন্ডারের মধ্যে মাত্র একটি সিলিন্ডারে নির্ধারিত ওজন পাওয়া যায়, বাকি সবকটিতেই ওজনে গরমিল ধরা পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রাহকরা এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। গ্রাহকদের দাবি, প্রতিটি গ্যাস সিলিন্ডার বিতরণের আগে বাধ্যতামূলকভাবে ওজন নিশ্চিত করা জন্য। এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা হোক। এদিকে, গ্রাহকদের একাংশ আরও অভিযোগ করেন, এলাকায় গ্যাসের সংকট দেখা দিলে অতিরিক্ত অর্থের বিনিময়ে সহজেই গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha