Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য আশ্বস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কংগ্রেস

আশ্বস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কংগ্রেস

আশ্বস পেয়ে আন্দোলন প্রত্যাহার করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ময়দানে নেমেছে কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী দাবি করে সোমবার মহাকরণে গিয়ে নির্বাচন কমিশনের কড়া নাড়ল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, নির্বাচনে নিরাপত্তা হিসেবে কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে প্রত্যেক ভোটকেন্দ্রে। যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারে।

 তিনি আরো বলেন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসন সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করে চলেছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে। বহুবার দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই মানুষের ভোটদান নিশ্চিত করতে দাবি তোলা হয়েছে। এর জন্য ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন।

এদিকে খবর পেয়ে মহাকরনে ছুটে আসেন রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পার, জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ। প্রশাসনিক আধিকারিকরা কথা বলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সঙ্গে। আশ্বস্ত করেন, ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। প্রথমে ১৪ কোম্পানি ফোর্স পাঠানো হয়। আরো ২৫ কোম্পানি ফোর্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পাল্টা বিধায়ক জানান, সম্ভাবনা নয় নির্বাচনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha