Wednesday, November 11, 2026
বাড়ি রাজ্য আমবাসায় মনোনয়নপত্র গণহারে প্রত্যাহার করলেন বামফ্রন্ট প্রার্থীরা

আমবাসায় মনোনয়নপত্র গণহারে প্রত্যাহার করলেন বামফ্রন্ট প্রার্থীরা

আমবাসায় মনোনয়নপত্র গণহারে প্রত্যাহার করলেন বামফ্রন্ট প্রার্থীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ নভেম্বর  : সুষ্ঠু গণতন্ত্রের নিয়ম হলো প্রতিদ্বন্দ্বিতা করেই জনগণের ভোটে নির্বাচনে জয়ী হবেন প্রার্থীরা। এই সংজ্ঞা এবং এই নিয়ম দুর্বৃত্তরা কেন পাল্টে দিতে চাইছে জানা নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে ভোট ময়দানে দুর্বৃত্তরা রুখে দাড়াচ্ছে বিরোধী দলগুলোর প্রার্থীদের। যার কারণে এবার আমবাসায় গণহারে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বামফ্রন্টের প্রার্থীরা। এ বিষয়ে আমবাসা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান তারা।

তাদের বক্তব্য, নগর জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রস্তুত ছিলেন বামফ্রন্টের প্রার্থীরা। ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থীদের মুখ সামনে আসে। তারপর থেকেই বামফ্রন্টের প্রার্থীদের উপর নানা কায়দায় আক্রমণ শুরু করে দুর্বৃত্তরা। যেমন মনোনীত প্রার্থী সুজিত ঘোষকে দিন দুপুরে অপহরণ করে নিয়ে পিস্তল দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছে দুর্বৃত্তরা। মনোনীত বামফ্রন্ট প্রার্থী কানাই পালের বাড়িতে এবং যুব নেতা বিপ্লব দাসের বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা।

একই সঙ্গে নির্দলের প্রার্থীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন। এই ঘটনাগুলির কারণে আমবাসায় ছিঃ ছিঃ রব। গণতন্ত্রকে এভাবে গলা টিপে হত্যা করছে এই দুর্বৃত্তরা। কারণ তাদের সীমাহীন দুর্নীতির এবং উন্নয়নের তারা গত পাঁচ বছরে ব্যর্থ হয়েছে। তাই নির্বাচন ঘোষণা হতেই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। বাইক বাহিনীর উপদ্রব দিন দিন বাড়ছে। আমবাসা বাসী এমন পরিবেশ কখনো দেখেনি। তাই মনোনয়ন পত্র প্রত্যাহারের বাধ্য হয়েছেন বামফ্রন্টের প্রার্থীরা। পাশাপাশি বামফ্রন্টের প্রার্থনা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় উল্লেখ করেছেন তারা সদিচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha