স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ আগস্ট : অপরাধের করিডোর বিশালগড়। এর মধ্যে আতঙ্কের কারণ বাইপাস। গত কয়েক মাসে নেশা সামগ্রী পাচার, অপহরণ, গুলি কান্ড সহ একাধিক ঘটনা সামনে এসেছে এই বিশালগড় থেকে। অধিকাংশ ঘটনাতেই পুলিশের সাফল্য শূন্যের কোঠায়। এরই মধ্যে শনিবার আচমকায় বিশালগড় বাইপাসে গেলেন আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পার। তাঁর সঙ্গে ছিল জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শন করেন বাইপাস সহ বিভিন্ন এলাকা।
কিন্তু
সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে নি আইজি আইনশৃঙ্খলা।
তবে ধারণা করা হচ্ছে কোন এক বড় ঘটনার
তদন্ত করতে তিনি বিশালগড়ে গেছেন। আধিকারিকদের একাধিক বিষয়ে নির্দেশ দিতে দেখা গেছে। উল্লেখ্য, আগরতলা রেল স্টেশনে কোটি কোটি টাকার নেশা সামগ্রী আটকের ঘটনার পর পুলিশ মূল
অভিযুক্তদের জালে তুলতে পারছে না। বহু নেশা সামগ্রীর নেটওয়ার্ক শুরু হয়েছে সিপাহীজলা থেকে। পুলিশের কাছে নাম রয়েছে বহু ড্রাগস মাফিয়ার। অজ্ঞাত কারণে তাদের আটক করতে পুলিশ ভয় পাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ বিদেশে মাটিতে আত্মগোপন করে আছে বলে সূত্রের খবর। কিন্তু যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী দাবি করছেন নেশা কারবারি এবং পাচারকারী থেকে শুরু করে অপরাধমূলক কার্যকলাপে যারাই জড়িত তাদের জালে তুলতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলা হয়েছে। সেই জায়গাতে পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নিতে ভয় পায়? সর্ষে ভূত আছে কিনা সেই সন্দেহ এবার পুলিশের অন্দরে সৃষ্টি হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান