স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : উৎসব ও ভোট মরশুমে
ক্রমশ বন্ধ নেই চুরির ঘটনা। স্মার্ট সিটিতে চোরের যন্ত্রণায় অতিষ্ঠ এবার স্মার্ট সিটি
কর্তৃপক্ষ। গত ছয় থেকে সাত দিন ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে স্মার্ট সিটির ব্যাটারি
চুরি হয়। তারপর স্মার্ট সিটির পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয় থানায়। তদন্তে নেমে
পূর্ব আগরতলা থানার পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে দুজন চোরকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ তাদের কাছ থেকে কিছু চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ ধারণা
করছে তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে।
যারা আটক হয়েছে তারা কুখ্যাত চোর। পূর্ব আগরতলা থানা,
পশ্চিম আগরতলা থানা এবং আমতলী থানায় তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পুলিশ রিমান্ডে
এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে পুলিশ তাদের কাছ থেকে যে ব্যাটারিগুলি আটক করেছে
সেগুলি অভয়নগর এলাকার। একইসঙ্গে চুরি কাজে ব্যবহৃত অটো গাড়ি আটক করেছে পুলিশ। তবে
শুধুমাত্র আগরতলা শহরেই চুরির ঘটনায় সীমাবদ্ধ নেই। চোরের উপদ্রবে অতিষ্ঠ রাজ্যের অন্যান্য
মহকুমা এলাকার মানুষ। বিশালগড়েও পুলিশ আটক করেছে দাগি চোরকে। ধৃত চোরের নাম রবিউল
হোসেন। গত অক্টোবর মাসে অভিযুক্ত চোর বিশালগড় দুর্গানগর এলাকার এক বাড়ি থেকে স্বর্ণালংকার
এবং নগদ অর্থ চুরি করে। পরবর্তী সময় সেই টাকা দিয়ে মোবাইল ফোন এবং বাইক চুরি করে।
পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত চলছে জালে তুলেছে। একই সঙ্গে গাড়ি বাইক আটক করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান