Monday, November 16, 2026
বাড়ি রাজ্য আক্রান্ত কর্মীদের খবর নিতে বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

আক্রান্ত কর্মীদের খবর নিতে বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

আক্রান্ত কর্মীদের খবর নিতে বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ নভেম্বর : শুক্রবার আগরতলা শহরের বুকে দিন দুপুরে প্রকাশ্যে আক্রান্ত হয়েছিলেন সিপিআইএমের দুই কর্মী। তাদের উপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। আগরতলা পুর নিগমের নির্বাচনে সামনে রেখে সেদিন ১৯ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বেরিয়ে ছিলেন তারা। তার মধ্যে কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক বেশি আঘাতপ্রাপ্ত হয়। আহত দলীয় কর্মীদের দেখতে রবিবার তাদের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 আক্রান্ত দলীয় কর্মী লোহিত গাঙ্গুলী, সঞ্জয় দেববর্মা ও স্মৃতিময় রায়ের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মানিক সরকার। পাশাপাশি গোটা ঘটনার বিষয়ে অবগত হন তিনি। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৯ নং ওয়ার্ড এলাকায় বামফ্রন্ট কর্মী সমর্থকরা ভোট প্রচারে বের হলে তাদের উপর আক্রমণ সংগঠিত করা হয়। ঐ এলাকায় বিজেপির একটি মণ্ডল অফিস রয়েছে।

 সেখান থেকে প্রস্তুতি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। শাসক দল নিজেরা ভয়ে আছে। তাই তারা বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে। যারা আক্রমণ করেছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মানিক সরকার এইদিন বিস্ময় প্রকাশ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ঘটনাটিকে অস্বীকার করেছেন। এইটা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করা যায় না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha