Monday, November 16, 2026
বাড়ি রাজ্য সাত মাস ধরে জল সঙ্কটে আছে পরিবার, সাইনবোর্ড জল জীবন মিশন

সাত মাস ধরে জল সঙ্কটে আছে পরিবার, সাইনবোর্ড জল জীবন মিশন

সাত মাস ধরে জল সঙ্কটে আছে পরিবার, সাইনবোর্ড জল জীবন মিশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ নভেম্বর : জল জীবন মিশন শুধুমাত্র সাইনবোর্ড। উন্নয়ন শুধুমাত্র মন্ত্রী বিধায়কদের মুখেমুখে। অভিযোগ, দীর্ঘ ৭ মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা। এলাকায় প্রায় ৮০ টি পরিবারের বসবাস।

নাকফুল এলাকার বাসিন্দাদের অভিযোগ জল জীবন মিশনের অধীনে থাকা জলের পাম্প মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। কমলপুর-আমবাসা সড়কের পাশেই অবস্থিত এই পাম্প মেশিনটি। বিগত ৭ মাস ধরে পাম্পটি বিকল হয়ে থাকলেও সারাই করার কোন উদ্যোগ নেওয়া হয় নি সংশ্লিষ্ট দপ্তর থেকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে জল জীবন মিশনের প্রকল্প কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ? অবিলম্বে পাম্পটি সারাই করে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান এলাকাবাসীরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha