Friday, November 6, 2026
বাড়ি জাতীয় অমৃতসর-জলপাইগুড়ি ‘কর্মভূমি এক্সপ্রেসে’ ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বলছে ইঞ্জিন-সহ ৫ কামরা

অমৃতসর-জলপাইগুড়ি ‘কর্মভূমি এক্সপ্রেসে’ ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বলছে ইঞ্জিন-সহ ৫ কামরা

অমৃতসর-জলপাইগুড়ি ‘কর্মভূমি এক্সপ্রেসে’ ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বলছে ইঞ্জিন-সহ ৫ কামরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   নভেম্বর ৬ :  পাঞ্জাবের অমৃতসর থেকে বাংলার জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রায়পুরার কাছে ভয়াবহ আগুন লাগল ট্রেনে। চলন্ত ট্রেনের ইঞ্জিন বগি-সহ ৫টি কামরায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়।


রেল সূত্রে জানা যাচ্ছে, ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস শুক্রবার নির্ধারিত সময়েই অমৃতসর থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিওয়েছিল। দুপুর ১২টা ৫৮ নাগাদ ট্রেনটি ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন থেকে ছাড়ার পরই নজরে পড়ে অগ্নিকাণ্ডের বিষয়টি। মুহূর্তের মধ্যে সেটি ইঞ্জিন বগি থেকে ট্রেনের চারটি জেনারেল বগিতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনে। এই অবস্থায় মাঝরাস্তায় থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। ততক্ষণে ট্রেনের আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।


এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেলের শীর্ষ আধিকারিকরা। চেষ্টা চলছে আগুন নেভানোর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেলওয়ে মন্ডলের পিআরও নীরজ বলেন, ‘অমৃতসর থেকে পশ্চিমবঙ্গগামী কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরই রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রেলের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়াও ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha