Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য অতিরিক্ত বকেয়া মিটিয়ে না দেওয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করলেন আশা কর্মীরা

অতিরিক্ত বকেয়া মিটিয়ে না দেওয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করলেন আশা কর্মীরা

অতিরিক্ত বকেয়া মিটিয়ে না দেওয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করলেন আশা কর্মীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৫ অক্টোবর : দুর্গাপূজার একদিন আগে অতিরিক্ত বকেয়ার দাবিতে এবার সরব হলেন ধলাই জেলার আশা কর্মীরা। অতিরিক্ত বকেয়া টাকা সময়মতো না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বকেয়া টাকার আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে তাদের। আশা কর্মীরা জানান, তাদের দু’মাসের অতিরিক্ত বকেয়া ছিল।

এর মধ্যে মাত্র এক মাসের অতিরিক্ত বকেয়া টাকা দেওয়া হয়েছে। কিন্তু এখনও এক মাসের অতিরিক্ত বকেয়া বাকি রয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত ছয় মাসের অর্থরাশিও এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তাঁরা। আশা কর্মীদের বক্তব্য, সামনেই দুর্গাপুজো। উৎসবের এই মুহূর্তে সংসারের খরচ সামলাতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। দীর্ঘদিন ধরে কাজ করার পরও প্রাপ্য অর্থ সময়মতো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে দ্রুত সমস্ত অতিরিক্ত বকেয়া ও অতিরিক্ত ছয় মাসের অর্থরাশি মিটিয়ে দেওয়ার দাবি জানান আশা কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে প্রাপ্য টাকা প্রদান করতে হবে, যাতে পুজোর আগে তারা আর্থিক স্বস্তি পান। এখন দেখার বিষয়, আশা কর্মীদের এই অতিরিক্ত বকেয়ার দাবি পূরণে স্বাস্থ্য দপ্তর কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha