Monday, November 2, 2026
বাড়ি রাজ্য অটোর ধাক্কায় আহত সপ্তম শ্রেণীর ছাত্রী

অটোর ধাক্কায় আহত সপ্তম শ্রেণীর ছাত্রী

অটোর ধাক্কায় আহত সপ্তম শ্রেণীর ছাত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ নভেম্বর : সকাল সকাল জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্র জীবনদাস। তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে। ঘটনায় জানা যায় চাকমা ঘাটের জাতীয় সড়কের এলাকার পুরাতন বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বাইসাইকেল করে জীবন দাস বয়স ১৩ বছর পিতার নাম সুভাষ দাস বাড়ি চাকমা ঘাটা এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল।

অন্যদিকে TR 06 A 3033 নম্বরের একটি অটো গাড়ি দ্রুত গতিতে এসে বাইসাইকেল সহ জীবন দাসকে সজুড়ে ধাক্কা দেয়। অটোর নিচে বাইসাইকেল পড়ে থাকে এবং ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই একটি অ্যাম্বুলেন্স করে জীবন দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদিকে অটো সহ চালককে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয় ঘটনা । বর্তমানে জীবনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha