স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : বুধবার সকালে ক্যাম্পের
বাজার স্থিত নিজ বাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম গৌড় সাহা। অভিযোগ খুন হয়েছেন গৌড় সাহা। বয়স ৪৫ বছর। পেশায়
অটো চালক ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, গৌড় সাহার চার ভাই রয়েছেন। অবিবাহিত গৌড় সাহা বাড়িতে তিন ভাইয়ের সঙ্গে থাকতেন। চতুর্থ ভাই নিতাই সাহা স্ত্রী সন্তান নিয়ে অন্যথায় থাকেন। পাঁচ ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর নিতাই সাহা
বাড়িতে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দাবি করেন তার ছোট ভাই গৌর সাহাকে খুন করেছে বাকি তিন ভাই এবং তার বৌদি।
তারপর মৃতদেহ ঝুলিয়ে রেখে তথ্য প্রমাণ লোপাট করার জন্য কাউকে খবর দেয়নি। অবশেষে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। লক্ষ্মী পূজার দিন রাতের বেলা গৌড় সাহা তাকে ফোন করে বলেছিল তার তিন ভাই তাকে মারধর করেছে। তিনি আর বাঁচতে চান
না। তারপরেই আজকে মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে মৃত গৌড় সাহার বড় ভাই রঞ্জন সাহা জানান, গৌড় সাহা এবং নিতাই সাহার যন্ত্রণায় তারা তিন ভাই অত্যন্ত অতিষ্ঠ। গৌড় সাহা লক্ষ্মী পূজার পরের দিন ঘরে ভাত খেয়েছেন। তারপর থেকে কোন খোঁজ খবর ছিল না। সম্পত্তি নিয়ে ঝামেলার অভিযোগ স্বীকার করে বলেন আগে দু'বার বাড়ি
বিক্রি করে ফেলেছিল গৌড় সাহা। ইদানিং, অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাতের বেলা ঘরে কাটাতেন। কি কারণে আত্মহত্যা
করেছে সে বিষয়ে বলতে
পারছেন না। এদিকে পুলিশকে এই বিষয়ে জিজ্ঞাসা
করা হলে পুলিশ জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে খুন নাকি আত্মহত্যা ষ্পষ্ট হবে। খবর পেয়ে ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান