স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৫ নভেম্বর : শনিবার রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হলো রাজধানীর
দুর্গা চৌমুহনী বাজারের এক দোকানে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল
কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন
দোকান মালিক রাজেশ দাস। দোকানের শাটার লাগানো থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কালঘাম
ছুটে দমকল বাহিনীর কর্মীরা।
শেষ পর্যন্ত দমকল কর্মীরা
আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের অভ্যন্তরে থাকা সবকিছু।
দোকান মালিক জানান দোকানে থাকা দুটি জেরক্স মেশিন, দুইটি কালার প্রিন্টার, দুইটি কম্পিউটার,
একাধিক ফ্রিজ, নগদ টাকা সহ সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক আরও জানান প্রায়
লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসন তদন্ত শুরু করেছে কিভাবে অগ্নিকাণ্ডের
সূত্রপাত হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান