স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২১ আগস্ট:৪ সেপ্টেম্বর থেকে
৭২ ঘণ্টার বনধের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী এন.এল.এফ.টি এবং এ.টি.টি.এফ।
আত্মসমর্পণকারী জঙ্গিদের আর্থিক প্যাকেজ এবং পুনর্বাসন সংক্রান্ত দাবি রাজ্য সরকার
পূরণ করছে না। তাই আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী
দুই জঙ্গি সংগঠনের
শুক্রবার আগরতলা
প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। পাশাপাশি, ৪ সেপ্টেম্বর
চুরাইবাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়ক, ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড সহ গুরুত্বপূর্ণ
সড়কে অবরোধ করা হবে বলেও জানানো হয়। সাংবাদিক সম্মেলনে এন.এল.এফ.টি-এর পরিমল দেববর্মা,
প্রসেনজিৎ দেববর্মা সহ আত্মসমর্পণকারী অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান