স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৫ অক্টোবর : সত্যিকারের নির্বাচন যদি হয়ে থাকে তাহলে সেটা ২০১৮ এবং ২০২৩ সালে হয়েছে। এর আগে কখনো নির্বাচন করতে দিত না কমিউনিস্টরা। দাবিয়ে রেখে সরকারে থাকার চিন্তাভাবনা ছিল তাদের। যার কারনে ২০১৮ সালের আগে কখনো রাজ্যে নির্বাচন হয়নি। বর্তমান সরকার রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এতদিন গণতন্ত্রের মুখোশ পড়েছিল তৎকালীন সরকার।
সোমবার ৩২ নং ওয়ার্ডের গাঙ্গাইল রোড এলাকায় বস্ত্র উপহার অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রীর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের সুরক্ষার জন্য, আত্মনির্ভরের জন্য কাজ করছে সরকার। মেয়েদের জন্য বর্তমান সরকার পিংক টয়লেট তৈরি করেছে। শিক্ষাক্ষেত্র বিশেষ সুবিধা চালু করেছে সরকার। কারণ জনসংখ্যার ৫০ শতাংশ মহিলা। তাই মহিলারা এগিয়ে না গেলে দেশ এগিয়ে যাবে না।
মহিলাদের জন্য আরও অনেক কিছু করার বাকি আছে। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে। আগামী দিন যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে তার জন্য চেষ্টা করছে সরকার। ভারতীয় জনতা পার্টি আয়েশ করার জায়গা নয়। জনগণের জন্য কাজ করার জায়গা বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এ দিনের আয়োজিত অনুষ্ঠানের পর এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন একই সঙ্গে অন্যান্য ওয়ার্ডেও বস্ত্র উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান