Friday, August 21, 2026
বাড়ি বিশ্ব সংবাদ সুস্থ আছেন ইমরান, হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হল জেলে

সুস্থ আছেন ইমরান, হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হল জেলে

সুস্থ আছেন ইমরান, হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হল জেলে

ইসলামাবাদ, ২১ আগস্ট (হি.স.): পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার ভোরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তাঁকে ফের ফিরিয়ে আনা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে।

প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি। গত জানুয়ারি তাঁর ডান চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে। শ্বাসজনিত সমস্যাও রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার অসুস্থ ইমরানের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া ইমরানকে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘‘হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ইমরানের শারীরিক পরীক্ষা করে বলেছেন, উনি পুরোপুরি সুস্থ।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha