স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬
অক্টোবর : সাব্রুমের
ইন্দ্রনগর
এলাকার
মজুমদার
পাড়ায়
ঘটেছে
এক
অনাকাঙ্ক্ষিত
চুরির
ঘটনা।
সোলার
পাম্পের
মোটর
চুরি
করে
নিয়ে
যায়
চোরেরা।
কৃষক
ক্ষীরোহন
দেবনাথ
জানান,
প্রতিদিন
তিনি
সকালে
জমিতে
এসে
সেচ
পাম্প
বন্ধ
করা
ও
দেখভালের
কাজ
করলেও,
সোমবার
সকালে
এসে
তিনি
দেখতে
পান
যে
তাঁর
সেচ
প্রকল্পের
ওয়াটার
পাম্পের
মোটরটি
চুরি
হয়ে
গেছে।
চলতি
খরা
মরসুমে
বৃষ্টি
না
থাকায়
জমিতে
জল
সেচের তীব্র
প্রয়োজন
দেখা
দিয়েছে।
তিনি
জানান,
সোলার
চালিত
এই
পাম্পটির
সাহায্যে
তাঁর
চার
বিঘা
এর
অধিক
ধানক্ষেত
সহ
আশেপাশের
প্রায়
২০-২৫ বিঘা
জমিতে
নিয়মিত
জল
সেচ
করা
হতো।
এখন
মোটরটি
চুরি
হয়ে
যাওয়ায়
খরা
মরসুমে
সম্পূর্ণ
ফসল
নষ্ট
হওয়ার
শঙ্কায়
পড়েছেন
তিনি
ও
স্থানীয় কৃষকরা।
এই
অবস্থায়
জমি
ও
ফসল
বাঁচাতে
পুনরায়
একটি
মোটরের
ব্যবস্থা
করে
দেওয়ার
জন্য
সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের
কাছে
আকুল
আবেদন
জানিয়েছেন
এই
কৃষক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান