Sunday, October 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ সীমান্তে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের, শুরু রাষ্ট্রপতি শাসন !

সীমান্তে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের, শুরু রাষ্ট্রপতি শাসন !

সীমান্তে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের, শুরু রাষ্ট্রপতি শাসন !

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর :   একটামাত্র প্রদেশে টিকে ছিল বিরোধী সরকার। সেখানেও জরুরি অবস্থা জারি করে দিল পাকিস্তান। রবিবার পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাক সংবিধানের ধারা কার্যকর করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআইয়ের সরকার। এবার সেখানে শুরু হল রাষ্ট্রপতি শাসন।


জেলবন্দি ইমরানের মুক্তি চেয়ে পথে নেমেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। পাক জনতার মনেও ক্ষোভ জমেছে ইমরানের বন্দিদশা দেখে। একের পর এক মিছিলে পা মেলাচ্ছেন তাঁরা। সেই দেখেই নড়েচড়ে বসেছে শাহবাজ শরিফের সরকার। প্রতিবাদীদের সটান জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইসলামাবাদ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পিটিআই সরকার একেবারে ব্য়র্থ। তাই পাক সংবিধানের ২৩২ এবং ২৩৪ ধারা আরোপ করে ওই প্রদেশে জারি হয়েছে জরুরি অবস্থা। রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়।


ওই প্রদেশের গভর্নর ফয়সল করিম কুন্ডি জানিয়েছেন, যারা আইন হাতে তুলে নেবে তাদের আয়রন হ্যান্ডের মাধ্যমে দেখে নেওয়া হবে। স্বাভাবিকবভাবেই পিটিআই চেয়ারম্যান গোহার আলি খান এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তাঁর কথায়, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অগণতান্ত্রিকভাবে ভয়ংকর রাজনৈতিক ভুল হয়েছে। কেন্দ্র-রাজ্যের মধ্যে সংঘাত বাড়বে এই সিদ্ধান্তের ফলে। ইতিমধ্যেই খাইবার পাখতুনখোয়া বারবার বিপর্যস্ত হয়ে টিটিপি আক্রমণে। জরুরি অবস্থার জেরে সেই অবস্থার উন্নতি হবে না বলেই দাবি পিটিআইয়ের।


প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে বিরাট পদযাত্রা করে ইসলামাবাদ পৌঁছনোর লক্ষ্যে পথে নেমেছিলেন পিটিআই কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি ইমরানের মুক্তি। কিন্তু ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই পদযাত্রায় ইতিমধ্যেই ব্যাপক দমনপীড়ন চালিয়েছে পাক সরকার। দফায় দফায় লাঠিচার্জের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০০ জনকে। ইসলামাবাদের মূল রাস্তাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কন্টেনার নামিয়ে অবরুদ্ধ করা হয়েছে রাস্তা। এবার গোটা প্রদেশে জারি হয়ে গেল জরুরি অবস্থা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha