স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : ডি ওয়াই এফ আই -এর ৪৭
তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র
চৌধুরী। মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র
চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব হিমোগ্লাজ ভট্টাচার্য, রাজ্য নেতৃত্ব নবারুণ দেব,
পলাশ ভৌমিক-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র
চৌধুরী বলেন, গত ১২ বছর ধরে এই দেশের জনগণ এবং ছাত্র যুবদের স্বপ্নের উপর বুলডোজার
চলছে।
এগুলির বিস্ফোরণ
ঘটছিল না এতদিন ধরে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির বক্তব্যের পর ককরোজ জনতা পার্টির
আত্মপ্রকাশ ঘটে। তারপর একের পর এক ইস্যু নিয়ে এখন দিল্লির রাজপথে নামছে। তারা জানে
এগুলো থেকে দেশকে উদ্ধার করা না গেলে দেশের জন্য অর্জন করা কিছুই থাকবে না। রাজ্যের
ছেলেমেয়েরও মনে মনে এই সরকারের যন্ত্রণায় ক্ষোভে ফুঁসছে। তিনি আরো বলেন যারা দেশকে
এমন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারা সংখ্যালঘু হলেও তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন
গড়ে তুলতে হবে। তাই যুবকদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি। সংগঠনের
কেন্দ্রীয় নেতৃত্ব হিমোগ্লাজ ভট্টাচার্য বলেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েও
বাস্তবে সাধারণ মানুষ ও যুব সমাজের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।
মিথ্যা প্রতিশ্রুতি ও প্রচারের ওপর ভর করেই সরকার পরিচালিত হচ্ছে। রাজ্যের বেকারত্ব,
কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কার্যকর ভূমিকা
নিতে পারছে না বলেও অভিযোগ তোলেন তারা। আরো বলেন, যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে
এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ডি ওয়াই এফ আই আগামী দিনেও রাজ্যজুড়ে
আন্দোলন জারি রাখতে হবে। আয়োজিত কর্মসূচিতে এদিন ডি ওয়াই এফ আই এবং এসএফআই সহ অন্যান্য
বাম ছাত্র-যুবক সংগঠন গুলির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান