স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : ২০০৩ সালে উগ্রপন্থী 'এটিটিএফ' -এর নির্বিচার গুলি বর্ষণে রক্তে ভেসেছিল কল্যাণপুরের মাইজভাণ্ডার এলাকা। ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরপরাধ মানুষ। ২১টি বছর পার হয়ে গেলেও মাইজভাণ্ডারবাসীর হৃদয়ে সেই রক্তাভ স্মৃতি ও স্বজন হারানোর যন্ত্রণা আজও ততটাই তাজা।
সেই
হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে প্রয়াত অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মাইজভাণ্ডার শহীদ বেদীতে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে
পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ। এদিনের এই স্বারক অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন স্বজনহারা শহীদ পরিবারের পরিজনরাও। পুষ্পার্ঘ্য অর্পণের মুহূর্তে সেখানে এক ভারাক্রান্ত ও
আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান