Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য রাস্তা আটকে শ্যামা পূজার আয়োজন, প্রতিবাদ করতেই হুমকির মুখে পড়ল এলাকাবাসী

রাস্তা আটকে শ্যামা পূজার আয়োজন, প্রতিবাদ করতেই হুমকির মুখে পড়ল এলাকাবাসী

রাস্তা আটকে শ্যামা পূজার আয়োজন, প্রতিবাদ করতেই হুমকির মুখে পড়ল এলাকাবাসী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর : রাস্তা আটকে শ্যামা পূজার আয়োজন রাজধানীর ধলেশ্বর তিন নং রোডের ভগৎ সিং চৌমুহনীতে। এলাকাবাসীর প্রতিবাদের পর নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূজা কমিটির বিরুদ্ধে। বিগত বছর গুলিতে এভাবে রাস্তা দখল করে পূজা করা হতো না।

এবছর রাস্তার অধিকাংশ দখল করে শ্যামা পূজা করার জন্য উদ্যোগ নিয়েছে শ্যামা মায়ের মন্দির সোসাইটি। এলাকাবাসী বাধা দেওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল পূজা যেন রাস্তা ছেড়ে করা হয়। কিন্তু পূজা কমিটি সাফ জানিয়ে দিলেন পূজা রাস্তায় মন্ডপ তৈরি করে হবে। এলাকাবাসীর বক্তব্য প্রতিদিন বহু গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। গাড়িগুলি কিভাবে চলাচল করবে সেটা বুঝে উঠতে পারছে না। বিশেষ করে একটি অ্যাম্বুলেন্স বা ফায়ার ইঞ্জিন এলাকায় প্রবেশ করতে পারবে না এই পূজা মন্ডপের জন্য। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। অবিলম্বে যেন পূজা উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha