Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য রেল স্টেশনে আট লাখ টাকার গাঁজা সহ একজন আটক

রেল স্টেশনে আট লাখ টাকার গাঁজা সহ একজন আটক

রেল স্টেশনে আট লাখ টাকার গাঁজা সহ একজন আটক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ অক্টোবর : রবিবার আগরতলা রেল স্টেশনের শ্রমিকদের অস্থায়ী ঘরে অভিযান চালিয়ে ১৬ কেজি ৩০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পার্থ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পার্থ বিশ্বাস। সে রাজধানীর সাধুটিলার চন্দ্রমোহনপাড়া এলাকার বাসিন্দা। তার দুটি ট্রলি ব্যাগ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা বলে মনে করছে পুলিশ। ওসি জানান, এদিন অভিযুক্ত শ্রমিক ঘরে টলি ব্যাগ নিয়ে বসে ছিল। তখন তাকে আটক করে তল্লাশি চালাতেই উঠে আসে প্রচুর পরিমাণে গাঁজা। তারপর অভিযুক্তের বিরুদ্ধে আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP073 নম্বরে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় একটি মামলা রুজু হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha