Saturday, October 10, 2026
বাড়ি রাজ্য রাজনৈতিক হিংসায় লাগাম টানতে পারছে না এন.ডি.এ জোট

রাজনৈতিক হিংসায় লাগাম টানতে পারছে না এন.ডি.এ জোট

রাজনৈতিক হিংসায় লাগাম টানতে পারছে না এন.ডি.এ জোট

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর : উৎসবের আবহ হতেও রাজনৈতিক হিংসায় লাগাম টানতে পারছে না এন.ডি.এ জোট। এবার মহালয়ার রাতে বিজেপি অমরপুর মন্ডলের অন্তর্গত খেদারনাল পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। অভিযোগের তীর তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতা শ্যামলাল সাহা অভিযোগ করেন যে, কিছু দুষ্কৃতিকারী সিপিআইএম থেকে তিপ্রা মথা দলে যোগদান করে, বিজেপি এবং তিপ্রা মথার সম্পর্ক খারাপ করার জন্য এই ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে।

পুলিশকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, লাল মথা নাকি প্রকৃত মথার আক্রমণে আছে এলাকার বিজেপি কার্যকর্তারা সেটাই বড় প্রশ্ন। অনেকের মতে বিজেপি মথাকে নিয়ে ঘর করতে চাইলেও, বিজেপিকে দেখতে পারছে না মথা। বিজেপির পিঠ দেওয়ালে ঠেকে গেলেও দিল্লির চাপে মুখ খুলতে পারছে না কার্যকর্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha