Monday, July 27, 2026
বাড়ি রাজ্য যুবকের মৃত্যুর পর চোখ খুলল প্রশাসনের

যুবকের মৃত্যুর পর চোখ খুলল প্রশাসনের

যুবকের মৃত্যুর পর চোখ খুলল প্রশাসনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; তীর্থমুখ জলপ্রপাতে এক যুবকের মৃত্যুর পর প্রশাসনের চোখ খুলল। রবিবার দুর্ঘটনার পর তীর্থমুখের বিপজ্জনক ঝর্না এলাকাকে প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযোগ, প্রশাসনের কোনরকম নজরদারি না থাকার কারণে ঝুঁকিপূর্ণ তীর্থ মুখের এই জলপ্রপাতটিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রবিবার তীর্থমুখের জলপ্রপাত কেড়ে নিল এক যুবকের প্রাণ। মৃত যুবকের নাম দোনাল চাকমা। পিতা মানিক ধন চাকমা। বাড়ি নতুন বাজার থানাধীন লাম্প্রা বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে তীর্থমুখ জলপ্রপাতে স্নান করতে গিয়ে খরস্রোতা জলের তলে তলিয়ে যায় যুবকটি।

যদিও প্রত্যক্ষদর্শীদের মতে মৃত যুবকটি প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল। মদের নেশায় সে খরস্রোতা জলের উপর ঝাপ দেওয়া পর জলের নিচে তলিয়ে গেছে। প্রশাসনের নজরদারি থাকলে হয়তো ঝুঁকিপূর্ণ দূর্ঘটনা থেকে রক্ষা পেতো। অবশেষে তীর্থমুখের জলপ্রপাত এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের চোখ খুললো।

এই দুর্ঘটনার পর তীর্থমুখের বিপজ্জনক ঝর্না এলাকাকে প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্দেশ অমান্য করে প্রবেশ করলে কোনো দুর্ঘটনা বা প্রাণহানির জন্য প্রশাসন দায়ী থাকবে না। জনসাধারণকে ঝর্না এলাকায় প্রবেশ না করার জন্য করবুক মহকুমা প্রশাসনের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের নজরদারি থাকবে নাকি নিষিদ্ধ ঘোষণার আড়ালে পোস্টার থেকে যাবে। কারণ রবিবার ঘটনার স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, প্রশাসন যদি এলাকায় নজরদারি চালাতো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। মানুষের অসতর্কতা পাশাপাশি প্রশাসনের উদাসীনতা রয়েছে বলে দাবি করেছিলেন এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান