যোধপুর, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করতে রাজস্থানের যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে পুরোদমে চলছে দ্বিপাক্ষিক বিমান প্রতিরক্ষা মহড়া ‘বীর গার্ডিয়ান ২০২৬’। ভারতীয় বায়ুসেনা ও জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স-এর যৌথ অংশগ্রহণে আয়োজিত এই মহড়াটি গত ৯ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
যোধপুর এয়ার ফোর্স স্টেশনে রবিবার দুই দেশের যুদ্ধবিমান ও বায়ুসেনা কর্মীদের নিবিড় রণপ্রস্তুতি চোখে পড়েছে। আধুনিক আকাশযুদ্ধ, কৌশলগত সমন্বয় এবং পারস্পরিক ইন্টারঅপারেবিলিটি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই মহড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও আকাশপথে সুরক্ষার বন্ধনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
‘বীর গার্ডিয়ান ২০২৬’-এ অংশ নিয়েছেন দুই দেশের বায়ুসেনা প্রধান। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং এবং জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স-এর চিফ অফ স্টাফ, জেনারেল তাকেহিরো মোরিতা স্বশরীরে উপস্থিত হয়ে মহড়ার অগ্রগতি ও রণপ্রস্তুতি প্রত্যক্ষ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান