Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ, অভিযোগের আঙুল শাসক দলের দিকে

বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ, অভিযোগের আঙুল শাসক দলের দিকে

বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ, অভিযোগের আঙুল শাসক দলের দিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে বিরোধীদের প্রচার সজ্জা নষ্টের হিরিক চলছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বিরোধী দলের প্রার্থীরা। শুরু থেকেই মনোনয়নপত্র দাখিলে বাধা, জোর জবরদস্তি মনোনয়নপত্র বাতিল, এখন প্রচার সজ্জা নষ্টের অভিযোগ তুলে চলেছেন। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট হচ্ছে বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলছেন তারা। পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। রবিবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে।

 প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিরোধীরা প্রচার সজ্জা লাগালে তা তুলে ফেলে দেওয়া হচ্ছে। অথচ শাসক দল নির্বাচনী আচরণ বিধি মানছে না। কিছু কিছু এলাকাকে নিষিদ্ধ নগরী করে রাখা হয়েছে। সন্ধ্যার পর গোটা এলাকা কয়েকজনের দখলে চলে যায়। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসিকে অবগত করা হয়েছে। ঘটনার বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকেও অবগত করা হবে বলে জানান তিনি।আগামী ২৭ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট পুর পরিষদের চার নং ওয়ার্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবিতে ইন্ডিয়া মঞ্চের একটি প্রতিনিধি দল কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক ও মহকুমা শাসকের সঙ্গে দেখা করে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

 প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ডের ইন্ডিয়া মঞ্চ তথা কংগ্রেস প্রার্থী রিন্টু লাল দেব, সিপিএম রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব সহ ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি দলটি কুমারঘাট পুর পরিষদের চার নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাগ ফেস্টুনগুলো খতিয়ে দেখেন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং কুমারঘাট মহকুমাজুড়ে পুলিশি টহলদারি জোরদার করার জোরালো দাবি জানিয়েছেন তারা। অপরদিকে চার বড়জলা বিধানসভার ১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়ন্ত মজুমদারের পচার সজ্জা নষ্ট করার অভিযোগ তোলেন। ঘটনা লঙ্কামুড়া স্কুল সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রামনগর আউট ফাঁড়ির পুলিশ। মনোনীত কংগ্রেস প্রার্থী ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।  ইতিমধ্যে রাজ্যে আসতে চলেছে আরো ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের নির্বাচন কমিশন পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে সমস্ত ধরনের বন্দোবস্ত করা হলেও কতটা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছে বিরোধীদল গুলি।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha