স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট : বিজেপির আমলে
মিথ্যার চাষ
হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী
রতনলাল নাথকে
মিথ্যা প্রচারের
জন্য স্বর্ণপদক-পুরস্কার দেওয়া
দরকার। আগরতলায়
প্রদেশ কংগ্রেস
ভবনে সাংবাদিক
সম্মেলন করে
এই কথা
বলেন প্রদেশ
কংগ্রেসের মুখপাত্র
প্রবীর চক্রবর্তী।
তিনি বলেন,
স্মার্ট মিটার
স্থাপন এবং
বিদ্যুৎ ব্যবস্থার
আধুনিকীকরণের নামে
সাধারণ মানুষের
উপর অতিরিক্ত
আর্থিক বোঝা
চাপানো হচ্ছে।
এবং বর্তমানে
স্মার্ট মিটারকে
ঘিরে যে
প্রচার চালানো
হচ্ছে, তাতে
সাধারণ মানুষের
প্রকৃত সমস্যাগুলি
আড়াল হয়ে
যাচ্ছে।
বিদ্যুৎ নিগমের
আধিকারিক ও
ইঞ্জিনিয়ারদের সঙ্গে
নিয়ে স্মার্ট
মিটারের বিভিন্ন
সুবিধার প্রচার
করা হলেও,
এর ফলে
সাধারণ গ্রাহকের
বিদ্যুৎ বিল
কতটা কমেছে
বা বেড়েছে,
সেই প্রশ্নের
যথাযথ উত্তর
পাওয়া যাচ্ছে
না। তার
বক্তব্য, একজন
কৃষক কিংবা
সাধারণ পরিবারের
কাছে বিদ্যুৎ
শুধুমাত্র একটি
পরিষেবা নয়,
এটি দৈনন্দিন
জীবনের অপরিহার্য
প্রয়োজন। অথচ
বহু ক্ষেত্রে
দেখা যাচ্ছে,
একই ধরনের
ব্যবহার সত্ত্বেও
স্মার্ট মিটার
বসানোর পর
বিদ্যুৎ বিল
অস্বাভাবিকভাবে বেড়ে
যাচ্ছে। কোথাও
আগের মাসে
কয়েক হাজার
টাকা বিল
আসার পর
পরের মাসে
তার তুলনায়
বহুগুণ বেশি
বিল এসেছে
বলে অভিযোগ
রয়েছে।
তিনি আরও
বলেন, প্রযুক্তির
নামে যদি
সাধারণ মানুষের
উপর অতিরিক্ত
আর্থিক চাপ
সৃষ্টি হয়,
তাহলে সেই
প্রযুক্তির ব্যবহার
ও কার্যকারিতা
নিয়ে প্রশ্ন
তোলা স্বাভাবিক।
স্মার্ট মিটার
স্থাপনের আগে
এবং পরে
গ্রাহকদের বিদ্যুৎ
ব্যবহারের পরিমাণ,
বিলের পার্থক্য
এবং মিটার
রিডিংয়ের নির্ভুলতা
প্রকাশ্যে যাচাই
করার দাবি
জানান তিনি।
পাশাপাশি অস্বাভাবিক
বিদ্যুৎ বিলের
অভিযোগগুলির নিরপেক্ষ
তদন্ত করে
প্রকৃত কারণ
চিহ্নিত করারও
দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে
এছাড়াও উপস্থিত
ছিলেন প্রদেশ
কংগ্রেসের এসসি
ডিপার্টমেন্টের চেয়ারম্যান
নিরঞ্জন দাস,
সদর জেলা
সভাপতি তন্ময়
রায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান