Wednesday, November 4, 2026
বাড়ি রাজ্য বাকি ২৫ আসনে প্রার্থী দিয়ে জিতেন্দ্র চৌধুরী বললেন আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেবে না বিজেপিকে

বাকি ২৫ আসনে প্রার্থী দিয়ে জিতেন্দ্র চৌধুরী বললেন আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেবে না বিজেপিকে

বাকি ২৫ আসনে প্রার্থী দিয়ে জিতেন্দ্র চৌধুরী বললেন আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেবে না বিজেপিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : বিজেপি যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে না পারে তার জন্য কোন ধরনের সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্যের প্রধান বিরোধীদল বামফ্রন্ট। বুধবার আগরতলা পৌর নিগমের অন্তর্গত বাকি ২৫ টি আসনেও মনোনয়নপত্র দাখিল করলেন সিপিআইএম প্রার্থীরা। মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র গুলি তুলে দিলেন রিটার্নিং অফিসারের হাতে। এই বিষয় নিয়ে ষ্পষ্টিকরণ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, কংগ্রেসের সাথে বামফ্রন্টের আলোচনা এখনো চলছে।

 মঙ্গলবার এবং বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহস সঙ্গে বৈঠক হয়েছে। একই সঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে কথা হয়েছে। উভয় দল যেহেতু ভিন্ন, তাই ভিন্ন অভিমত থাকতেই পারে, আবার কেউ আসন দু-একটি বেশি চাইতে পারে। যেমন কংগ্রেসের জন্য আগরতলা পুর নিগম এলাকায় যে সমস্ত আসন রেখেছিল বামফ্রন্ট সে আসন গুলিতে মনোনয়ন পত্র দিতে না পারলে ওয়ার ওভার হতে পারে বিজেপি।

তাই সবগুলি আসনে প্রার্থী তালিকা দিয়ে রাখছে বামফ্রন্ট। যদি কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটি জায়গায় আসা যায় তাহলে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। এর জন্য ১০ নভেম্বর পর্যন্ত হাতে সময় রয়েছে। আরো বলেন মঙ্গলবার রাতে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এখন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ চলছে তাদের কর্মী সমর্থকদের মধ্যে। বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য যেন সমস্ত অবিজেপি দল ঐক্যবদ্ধ থাকে। বামফ্রন্টের মনোভাব নিয়ে তিনি বলেন, বিজেপিকে পরাজিত করতে এক দুই কদম পিছিয়ে আসত রাজি আছে বামফ্রন্ট।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha