Friday, October 23, 2026
বাড়ি রাজ্য বহিঃরাজ্যে ত্রিপুরার যুবক অপমানিত, ডেপুটেশন প্রদান করল টিএসএফ

বহিঃরাজ্যে ত্রিপুরার যুবক অপমানিত, ডেপুটেশন প্রদান করল টিএসএফ

বহিঃরাজ্যে ত্রিপুরার যুবক অপমানিত, ডেপুটেশন প্রদান করল টিএসএফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর  : বহিঃরাজ্যে ত্রিপুরার যুবককে অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার পুলিশের সদর কার্যালয়ে গেলেন টিএসএফ-এর এক প্রতিনিধি দল। জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দল। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। প্রতিনিধি দলে উপস্থিত টিএসএফের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়ার অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।

এই ভিডিওর মধ্যে লক্ষ্য করা গেছে আমির শকিন নামে এক কনটেন্ট ক্রিয়েটর দ্বারা বহিঃরাজ্যে অত্যন্ত অপমানিত হন ত্রিপুরার এই যুবক। তাকে কিছু যুবকের সামনে চাইনিজ বলে অপমানিত করা হয়। যা কোনভাবেই করতে পারেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওতে বারবার দেখা গিয়েছে ত্রিপুরার এই যুবককে বারবার জিজ্ঞাসা করছিলেন কোন দেশ থেকে এসেছেন? ত্রিপুরার নাম শুনতে যেন অবাক হয়ে গেছেন। এ ধরনের ঘটনা রাজ্যের যুবকদের সঙ্গে নতুন নয়। এর আগেও একাধিকবার ঘটেছে। পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্তকে গ্রেপ্তার দাবি এবং শাস্তি দাবি করা হয়। ডেপুটেশনের পর এই কথা জানান প্রতিনিধি দলে উপস্থিত হামলু জমাতিয়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha