Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য ফের রাজ্যে ইডি-র হানা! বটতলা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে এবং দোকানে চলছে অভিযান

ফের রাজ্যে ইডি-র হানা! বটতলা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে এবং দোকানে চলছে অভিযান

ফের রাজ্যে ইডি-র হানা! বটতলা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে এবং দোকানে চলছে অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট :  বুধবার সকাল থেকে ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে রাজধানীর আখাউড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব এলাকায় শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি বটতলা ফিটিংবাজারে শাহজাহানের দোকানে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন সকাল থেকেই চলছে অভিযান এবং দফায় দফায় চলছে শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদ।

সূত্রের খবর বেআইনি লেনদেন এবং বৈদেশিক আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছে শাহজাহান মিয়ার বিরুদ্ধে ইডি- আধিকারিকরা। গত কয়েকদিন ধরে শাহজাহানের গতি প্রকৃতির দিকে নজর রাখছিল ইডি। সীমান্তবর্তী এলাকায় বসে একাধিক কার্যকলাপেও জড়িত থাকার সন্দেহ রয়েছে শাহজাহান মিয়ার উপর ইডির। বিষয়ে ত্রিপুরা পুলিশ কোন এক অদৃশ্যের কারণে এড়িয়ে চলেছে। তাই কাক ভোরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হানা দিয়েছে ইডি। দুপুরে খবর লেখা পর্যন্ত অভিযান চলছে বাড়িতে এবং দোকানে। বিষয়ে শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, কি কারণে ইডির হানা তিনি জানেন না। দুপুর পর্যন্ত কোন কিছুই উদ্ধার করতে পারেনি তার বাড়ি এবং দোকান থেকে। এদিকে সূত্রের খবর কিছু নথিপত্র ইডি- হাতে এসেছে। প্রাথমিক অবস্থায় এন্ডফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেছে। পেছনে পাচার চক্র থেকে শুরু করে বহু তথ্য বের হয়ে আসতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha