Sunday, August 23, 2026
বাড়ি জাতীয় প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর, প্লাবিত নীচু এলাকা

প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর, প্লাবিত নীচু এলাকা

প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর, প্লাবিত নীচু এলাকা

প্রয়াগরাজ, ২৩ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনা নদীর জলস্তর। ইতিমধ্যেই নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। গঙ্গা ও যমুনার জলস্তর বাড়ায় সঙ্গমের অবস্থান সরে গেছে; নাগবাসুকি মন্দিরের কাছাকাছি নীচু এলাকাগুলিতে জল পৌঁছেছে। রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা বলেন, গঙ্গা ও যমুনা—উভয় নদীরই জলস্তর বাড়ছে। প্রতি বছরই এমনটা ঘটে। জল হনুমান মন্দিরের কাছাকাছি চলে আসে। আগে সঙ্গম এলাকাটি বেশ দূরে থাকলেও জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে তা হনুমান মন্দিরের আরও কাছে চলে আসে। জলস্তর বাড়ার ফলে স্থানীয় দোকানপাট ও ব্যবসা-বাণিজ্যের ওপরও কিছুটা প্রভাব পড়ে।

এদিকে, গঙ্গার উপনদী বরুণার জলস্তর বেড়ে যাওয়ায় নদীটি এখনও উত্তাল অবস্থায় রয়েছে এবং এর ফলে বারাণসীর কিছু অংশে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, "দিন দিন বরুণা নদীর জলস্তর বাড়ছে। আতঙ্কে ও চিন্তায় রয়েছে স্থানীয় মানুষজন।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha