স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :রাজধানীর
কৃষ্ণনগর এলাকায়
একটি পেট্রোল
পাম্পকে টার্গেট
করে প্রতারণার
জাল বিছিয়ে
এক যুবক
হাতেনাতে ধরা
পড়লো শনিবার।
ধৃত যুবকের
নাম দিবাঙ্কর
দাস। বাড়ি
বাধারঘাটে। ঘটনার
বিবরণে জানা
যায় অভিযুক্ত
যুবক শুক্রবার
টি আর
০১ এ
ভি
৪৯২২ নম্বরে
একটি বাইক
নিয়ে এসে
দুপুরবেলা ১
হাজার ৩০০
টাকার তেল
নেয়। বিকালের
নাগাদ আবারও
বাইক নিয়ে
এসে এক
হাজার ৫০
টাকার তেল
নেয়। কিন্তু
দুবারই অনলাইনে
স্ক্যান করে
টাকা দিয়েছে
বলে দাবি
করে।
কিন্তু কোন
টাকা একাউন্টে
ঢুকেনি পেট্রলপাম্পের।
তখন বিষয়টি
সন্দেহ হওয়ায়
শনিবার সকাল
থেকে ম্যানেজার
উৎপেতে বসে
থাকেন। এদিন
বিকেলে আবারও
বাইকের তেল
নিতে আসার
পর তাকে
আটক করে
পেট্রোল পাম্পের
কর্মীরা। তারপর
তাকে টেনে
ব্যাংকে নিয়ে
যায়। ব্যাংকের
নিয়ে জানতে
পারে তার
একাউন্ট থেকে
কোন ধরনের
লেনদেন করা
হয়নি। পরবর্তী
সময়ে মোবাইল
ফোন হাতিয়ে
দেখেন তার
মোবাইলে একটি
ভুয়া অ্যাপস
আছে। যার
মধ্যে স্কেনার
আছে, কিন্তু
কিওয়ার কোর্ড
নেই। তারপর
তাকে পেট্রোল
পাম্পের মধ্যে
বেঁধে রেখে
পুলিশকে খবর
দেওয়া হয়।
পুলিশ এসে
তাকে আটক
করে নিয়ে
যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান