স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর :খোয়াই-তেলিয়ামুড়া
জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে চরম গাফিলতি ও অসহনীয় ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে
করল উত্তর কমারনগর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তায় জল না ছিটানোয়
তীব্র ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, শ্বাসকষ্টে ভুগছে এলাকার শিশুরা। একাধিকবার
মৌখিক আশ্বাস দিয়েও কথা রাখেনি নির্মাণকারী সংস্থা।
মঙ্গলবার
নির্মাণ কাজের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ঘটনাস্থলে পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়
বাসিন্দারা। গাড়ি আটকে কর্মকর্তাদের সামনেই চরম ক্ষোভ উগরে দেন তারা। দাবি করেন জল
ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ না করার জন্য। সড়ক অবরোধের জেরে জাতীয় সড়কের উভয় প্রান্তে
যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান